বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

ফিলিস্তিনিদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে হরিপুরে গায়েবি জানাযা বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত হয়েছে- বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সর্বস্তরের জনগণ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
বুধবার (৯এপ্রিল) বিকাল সাড়ে তিনটায় উপজেলার শত শত মানুষ হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও ফিলিস্তিনের পতাকা নিয়ে যাদুরানী বাজারে অবস্থান করে।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, “গাজায় যে গণহত্যা চলছে, তা ইতিহাসে নজিরবিহীন। নারী-শিশুদের যেভাবে হত্যা করা হচ্ছে, তা মানবতাবিরোধী অপরাধ।” তারা অবিলম্বে এই বর্বরতা বন্ধের জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ দাবি করেন।
বাঁধন ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন প্রধান আলোচক মুফতি মঈনউদ্দিন, আতিক মাহমুদ, মাওলানা নুরুল ইসলাম, ফরিদ হাসান, জমির হোসেন, মেহেদী, আলহাজ্ব মোঃ আঃ সামাদ প্রমুখ।
সমাবেশে বক্তারা তাদের ৬ দফা দাবি তুলে ধরেন, ১.অনতিবিলম্বে মার্কিন মদদে গাজার চলমান গনহত্যার প্রতিবাদে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে হবে। এবং যুক্তরাষ্ট্রের হাইকমিশনারকে জবাব দিহির আওতায় আনতে হবে।
২. রাষ্ট্রীয় ভাবে বৈশ্বিক পরিমন্ডলে ফিলিস্তিনের পক্ষে জনমত গঠন ও কূটনৈতিক চাপ সৃষ্টি করতে হবে।
৩.দেশের সামর্থ অনুযায়ী  মিয়ানমারের মতো গাজাবাসীর নিকট পর্যাপ্ত ত্রান সামগ্রী পাঠাতে হবে।
৪. ফিলিস্তিনে চলমান গণহত্যার অর্থের যোগানদাতা ইজরাঈল ও আমেরিকান সকল পন্য রাষ্ট্রীয়ভাবে বয়কট করতে হবে।
৫.ভারতে মুসলিম গণহত্যা বন্ধ করার ইস্যুতে বাংলাদেশ সরকারকে তাদের অবস্থান ক্লিয়ার করে ভারতের হাইকমিশনারকে জবাবদিহির আওতায় আনতে হবে।
৬.অনতি বিলম্বে ভারতে বিতর্কিত ওয়াকফ বিল শংশোধন করার জন্য বাংলাদেশ সরকারকে জোরদার ভুমিকা রাখতে হবে। নতুবা, মার্চ ফর ইন্ডিয়া কর্মসুচি ঘোষনা করা হবে। সমাবেশ শেষে নিহত ফিলিস্তিনের  জন্য গায়েবি জানাযা  অনুষ্ঠিত হয়।
আয়োজন হরিপুর উপজেলার সর্বস্তরের তৌহিদী জনতা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।