বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

নওয়াপাড়া মডেল স্কুলের সভাপতি আসাদুজ্জামান জনিকে সংবর্ধনা প্রদান

প্রকাশিত হয়েছে- বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

যশোরের অভয়নগর উপজেলার ঐতিহ্যবাহি বিদ্যাপিঠ নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি নওয়াপাড়া পৌর বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি ও অন্য নির্বাচিত সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

অন্যান্য সদস্যরা হলেন সদস্য সচিব বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম, অভিভাবক সদস্য নুর মোহাম্মদ সরদার,শিক্ষক সদস্য হেদায়েত হোসেন। মঙ্গলবার ( ৮ মার্চ) বেলা ১২ ঘটিকায় বিদ্যালয়ের হলরুমে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি আসাদুজ্জামান জনি সহ সকলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব শাহজালাল হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব রেজাউল হোসেন বিশ্বাস, প্রাক্তন সদস্য এফ এম আলাউদ্দিন। এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, অভয়নগর প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রিপন, দৈনিক প্রভাত ফেরির নির্বাহী সম্পাদক হারুণ – অর- রশিদ,  সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুম সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক, সুধীজনসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।