বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

দৌলতপুরে ইসরায়েলি বাহিনীর বর্বরতা, মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদে মোটরসাইকেল বিক্ষোভ মিছিল

প্রকাশিত হয়েছে- বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
মানিকগঞ্জের দৌলতপুরে  ইসরায়েলি বাহিনীর বর্বরতা, মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদে মোটরসাইকেল  বিক্ষোভ মিছিলে শ্রেণি-পেশার মানুষ একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন। ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘গণহত্যা বন্ধ কর’, ‘আল-আকসা আমাদের গর্ব’-এমন নানা স্লোগানে মুখর ছিল পুরো দৌলতপুর । বুধবার  (৯ এপ্রিল) দৌলতপুরে বিকাল ২ টায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা, মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদে মোটরসাইকেল বিক্ষোভ মিছিল  বক্তারা বলেন, বিশ্ব বিবেক আজ নিশ্চুপ। কোথায় মানবাধিকার মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন আল-আকসা মসজিদ আজ ভয়াবহ আগ্রাসনের শিকার। ইসলামের প্রথম কিবলা, ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বপূর্ণ এই স্থানকে ঘিরে ইসরায়েলি বাহিনীর বর্বরতা, মানবতাবিরোধী অপরাধ। অবিলম্বে এই গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর হস্তক্ষেপ দারি করেন তারা।এ সময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম দৌলতপুর  উপজেলা শাখার সভাপতি মাও হাফিজুর রহমান, দৌলতপুর উপজেলা মুজাহিদ কমিটির সেক্রেটারি মোঃ আওলাদ হোসেন প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।