বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

আড়াই লাখ মানুষের সেবায় ২জন চিকিৎসক 

প্রকাশিত হয়েছে- বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
চিকিৎসক সঙ্কটে চরমভাবে ব্যাহত হচ্ছে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা। হাসপাতালে মোট চিকিৎসকের ১৯টি পদের মধ্যে ১৬ টি পদই দীর্ঘদিন ধরে শুন্য রয়েছে। ৩ জন চিকিৎসকের মধ্যে ২জন মেডিকেল অফিসার ও ১জন ডেন্টাল সার্জন রয়েছে।
সরেজমিনে দেখা যায়, বহির্বিভাগে প্রতিদিন প্রায় ৩০০ থেকে সাড়ে তিনশ রোগী চিকিৎসা নিতে আসে। জরুরি বিভাগে প্রায় ৪০ থেকে ৫০ জন রোগী চিকিৎসা নিচ্ছে। এত সংখ্যক চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন কর্মীরা।নবাবগঞ্জ উপজেলা থেকে ৬০ কিলোঃ দূরে অবস্থিত দিনাজপুর জেলা শহর, উপজেলা থেকে জেলা শহর দূরে হওয়ায় এখানকার মানুষের একমাত্র ভরসা এই স্বাস্থ্য কমপ্লেক্স।
চিকিৎসাসেবা নিতে আসা মেজবাহ আহমেদ বলেন, চিকিৎসক সংকটের কারণে বেশিরভাগ রোগীকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল অথবা রংপুর মেডিকেল কলেজ  হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হয়।এখানে চাহিদা অনুযায়ী চিকিৎসক থাকলে সঠিক চিকিৎসা সেবা নিশ্চিত হতো।
জানা যায়,স্বাস্থ্য কমপ্লেক্সেে চিকিৎসক সঙ্কটের পাশাপাশি বন্ধ রয়েছে অপারেশন থিয়েটার। এক্স-রে মেশিন এবং আলট্রাসনোগ্রাম থাকলেও,জনবল না থাকায় সেগুলো বন্ধ রয়েছে।
এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ( ভারপ্রাপ্ত) কর্মকর্তা ডা.সুলাইমান মেহেদী বলেন,আমাদের সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি রোগিদের চিকিৎসা দেওয়ার জন্য। ২৪ ঘন্টা জরুরি বিভাগ চালু রাখতে হচ্ছে। জনবল কম থাকলেও রোগিদের সেবা দেওয়ার চেষ্টা করছি। তবে চিকিৎসক সংকটের কারণে  কাঙ্খিত সেবাবঞ্চিত হচ্ছে রোগীরা।
দিনাজপুর সিভিল সার্জন কর্মকর্তা ডা.মো. আসিফ ফেরদৌস চিকিৎসক সংকটের কথা স্বীকার করে বলেন, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মৌখিক ও লিখতভাবে স্বাস্থ্য অধিদপ্তরে জানিয়েছি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।