বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

বান্দরবান লামায় দুই তামাক চাষিসহ ৯ জন অপহরণ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের দূর্গম লুলাইং এলাকা থেকে তামাক ক্ষেতের ৯ জন শ্রমিককে অপরহরণ করেছে দূর্বৃত্তরা।
গতকাল সোমবার (৭ এপ্রিল) দিবাগত  রাত ৩ টার দিকে লামা সরই ইউনিয়নের লুলাইং এলাকা থেকে তাদের অপহরণ করে নিয়ে যায়। তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, লামা সরই ইউনিয়নে লুলাইং এলাকায় তামাক খেতের ওই শ্রমিকরা কাজ শেষে খামার ঘরে ঘুমিয়ে যায়। পরে রাত তিন টার দিকে দূর্বৃত্তরা অস্ত্রের মুখে তাক করে তাদেরকে নিয়ে যায়। এলাকাটি নেটওয়ার্ক বিহীন হওয়ার আজ সকালে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনার পর এলাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, অপহরণের ঘটনার পর থেকে তাদের উদ্ধারে সেনাবাহিনী ও পুলিশ মিলে যৌথ অভিযান চলমান রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বান্দরবান জেলা অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপ্) আবদুল করিম বলেন,  গতকাল দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে ৯ জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। তাদের উদ্ধারের অভিযান চলমান রয়েছে বলে জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।