বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

“সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ এপ্রিল দেশব্যাপি স্কাউট দিবস উদযাপন কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ের আটোয়ারীতে ‘ বাংলাদেশ স্কাউট দিবস’ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্কাউটস আটোয়ারী উপজেলার আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ স্কাউটস দিবসের কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে স্কাউট পতাকা উত্তোলন, র‌্যালি, আলোচনা সভা ও পরিস্কার পরিচ্ছন্ন করা ছিল উল্লেখযোগ্য। সহকারী কমিশনার (ভূমি) (অ.দা.) এস.এম ফুয়াদ এর সভাপতিত্বে এবং বাংলাদেশ স্কাউটস আটোয়ারী উপজেলার সাধারণ সম্পাদক জরিফ হোসেন চৌধুরী(মনি)’র সঞ্চালনায় প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম প্রমুখ। সভাপতির বক্তব্যে এস.এম ফুয়াদ বলেন, স্কাউটিং হলো এমন একটি আন্দোলন, যার কাজ আনন্দের মধ্য দিয়ে শিক্ষা দান। যে শিক্ষার ফলে ছেলে ও মেয়ে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। স্কাউটদের আত্মমর্যাদা সম্পন্ন সৎ, চরিত্রবান, কর্মোদ্যোগী সেবাপরায়ন, সর্বোপরী সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস কাজ করে থাকে। বাংলাদেশ আর্থসামাজিক অবস্থা ও মূল্যবোধ অবক্ষয়ের পেক্ষাপটে দেশ ও জাতি গঠনে স্কাউট আন্দোলনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব অপরিহার্য। সভাপতির বক্তব্যে বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপনের মাধ্যমে কাব স্কাউট , স্কাউট ও রোভার স্কাউটরা স্কাউট আইন ও প্রতিজ্ঞার যথাযথ অনুসরনে উদ্বুদ্ধ হবে এবং বাংলাদেশ স্কাউটসের ইতিহাস ও কার্যক্রম সম্পর্কে নিজে জানা এবং অন্যকে স্কাউট আন্দোলনে সম্পৃক্ত হতে উদ্বুদ্ধ করার আহবান জানান। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাব ও স্কাউটরা উপস্থিত ছিলেন।

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।