বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

গুরুদসপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

২০২৪-২৫ অর্থবছরের খরিপ মৌসুমে নাটোরের গুরুদসপুরে উফশী আউশ, গ্রীষ্মকালীন মুগ, তিল, পাঠ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৩৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে ওই কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি ইউএনও ফাহমিদা আফরোজ। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুনর রশীদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আকতার প্রমূখ।
জানা যায়, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে ১ হাজার ৪০০ জনকে ১ বিঘা জমির জন্য উফশী আউশ বীজ ৫ কেজি, ডিএসপি সার ১০ কেজি ও এমওপি ১০ কেজি, ২৫০ জনকে মুগ বীজ ৫ কেজি, সার ১০ কেজি ও এমওপি ৫ কেজি, ৫০ জনকে তিল বীজ ১ কেজি, ডিএসপি সার ১০ কেজি ও এমওপি ৫ কেজি এবং ৬৮০ জন কৃষককে পাট বীজ ১ কেজি, ডিএসপি সার ৫ কেজি ও ৫ কেজি এমওপি বিনামূল্যে বিতরণ করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।