বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আটোয়ারীতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের বর্বোরোচিত গণহত্যার প্রতিবাদে পঞ্চগড়ের আটোয়ারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৭ এপ্রিল) বেলা ১১ টার দিকে উপজেলার ছাত্র-জনতার ব্যানারে এ বিক্ষোভ হয়। মিছিলটি আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর হত বের হয়ে ফকিরগঞ্জ বাজার সহ গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রেসক্লাবের সামনে পাকা সড়কের উপর সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন,শ্রাবন, প্লাবন, রাব্বু, জাহেদ. আবু হাসান, মাহিন, রাহাত, বাঁধন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, গাজা গণহত্যা চলমান থাকলেও বিশ্ব বিবেক আজ নিশ্চুপ। ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় নির্মমভাবে মানুষকে হত্যা করছে। ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের বেসামরিক মানুষ, বিশেষ করে শিশু ও নারীদের হত্যা করছে। ইসরায়েলি হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞের পাশাপাশি নিজেদের ঘর থেকে বাস্তচ্যুত হয়েছেন লাখ লাখ ফিলিস্তিনি। ইসরায়েলের আগ্রাসন বন্ধে স্থানীয় ও আন্তর্জাতিক প্রচেষ্টাকে ঐক্যবদ্ধ করা জরুরী। গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু করা ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৫০ হাজার ৬৯৫ জন ফিলিস্তিনি নিহত ও এক লাখ ১৫ হাজার ৩৩৮ জন আহত হয়েছেন। জাতিসংঘের তথ্যমতে গাজায় প্রায় ৬৯ শতাংশ ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের এই হত্যাযজ্ঞ দেখে বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থী ক্ষুদ্ধ এবং ব্যথিত। তারা চান দ্রুত যেন বিশ্ববাসী এ গণহত্যা বন্ধ করে। বক্তারা বলেন, শান্তিচুক্তি ভঙ্গ করে গাজায় হামলা ও গণহত্যা চালিয়ে বিশ্বের সাড়ে সাতশ কোটি মানুষের কলিজায় আঘাত করেছে ইসরায়েল। এই হামলার মাধ্যমে তারা শুধু শান্তিচুক্তি ভঙ্গই করেনি বরং যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘন করেছে। আধিপত্য বিস্তারকারীদের পৃষ্ঠপোষকতা না দিতে বক্তারা এসময় মুসলিম শাসকদের প্রতি আহবান জানান। বক্তারা এসময় গাজায় ইসরায়েলি যুদ্ধের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং এই গণহত্যা বন্ধে বিশ্বের মুসলিম নেতাদের ঐক্যবদ্ধ হয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। অপরদিকে উপজেলার মডেল মসজিদ, বাজার মসজিদসহ বিভিন্ন মসজিদের ইমাম,মুয়াজ্জিন ও মুসল্লিরা বাদ যোহর বিক্ষোভ মিছিল শেষে ফকিরগঞ্জ বাজারের ট্রাফিক মোড়ে প্রতিবাদ সমাবেশ করেছে।

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।