বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে টাংগাইলে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে গ্লোবাল স্ট্রাইকে সাড়া দিয়ে সোমবার(০৭ এপ্রিল)বিকালে টাংগাইল শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। মার্চ ফর প্যালেষ্টাইন নামের এই কর্মসূচীতে যুক্ত হয়েছে হাজার হাজার শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ।  তারা ইসরাঈলের বিরুদ্ধে স্লোগানে প্রকম্পিত করেছে শহরের পৌর উদ্যান থেকে ভিক্টোরিয়া রোডসহ গুরুত্বপূর্ণ সড়কে।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বিশ্বব্যাপী গ্লোবাল স্ট্রাইক ঘোষণার পর থেকে বাংলাদেশের সকল শ্রেনীর মানুষ বিক্ষোভে ফেটে পড়ে। তারই অংশ হিসেবে টাংগাইলেও মার্চ ফর প্যাল্টোইন নামে বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী টাংগাইল শহর ও সদর উপজেলা শাখার উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের ঐতিহাসিক পৌর উদ্যান থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিরালা মোড়ে শহীদ মিনারের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল পূর্ব সমাবেশে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে জ্বালাময়ী বক্তব্য রাখেন টাংগাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ, নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির,শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী,সদর উপজেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল প্রমুখ।
জেলা আমীর তার বক্তব্যে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অবৈধ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিশ্ব মানবতার বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্মম গণহত্যা চালাচ্ছে। জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহবান জানান তিনি । মুসলিম শাসকদের নির্লজ্জ নীরব ভূমিকার জন্য তিনি তাদেরও বিচার দাবি করেন।
এ বিক্ষোভ সমাবেশে জামায়াতে ইসলামী টাঙ্গাইল শহর ও থানা শাখার পাশাপাশি নাগরপুর, দেলদুয়ার,ঘাটাইলসহ জেলার কয়েকটি উপজেলার জামায়াতেরর নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।