বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

ফিলিস্তিনিদের উপর ইসরাইলের হামলা ও গণহত্যঅর প্রতিবাদে গোপালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত হয়েছে- সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
নিরীহ ফিলিস্তিনিদের উপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল কর্তৃক বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে টাঙ্গাইলের গোপালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে তৌহিদী জনতার উদ্যোগে পৌর শহরের গোহাটা মসজিদ থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে থানা চত্ত্বরে বিক্ষোভ সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন, কওমী ওলামা পরিষদের সভাপতি মাওলানা নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক মাওলানা সাকের আহাম্মেদ, ইমাম ও মুয়াজ্জিন পরিষদের সভাপতি মাওলানা জোবায়ের হোসেন, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মুফতি নাজির সিদ্দিকী, ইমাম ও মুয়াজ্জিন পরিষদেও পৌর শাখার সভাপতি মুফতি আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক শরিফ বিন নূর ইমাম ও খতিব মাওলানা আঃ রাজ্জাক, মজিদপুর মাদরাসার মুহতামিম মাওলানা জয়নুল আবেদীন, ইসলামী আন্দোলন পৌর শাখার সভাপতি হাফেজ রুহুল আমিন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুমন প্রমূখ।  এ সময় বিক্ষোভকারী আমেরিকা ও ইজরাইলের জাতীয় পতাকায় অগ্নি সংযোগ ও তাদের সকল পণ্য বয়কটের ঘোষণা দেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।