বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে বিদেশে পাঠানোর কথা বলে টাকা হাতিয়ে নিলেন আওয়ামীলীগ নেতা

প্রকাশিত হয়েছে- সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

যশোরের অভয়নগরে বিদেশে পাঠানো কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে ওয়ার্ড যুবলীগ নেতা ফিরোজ গাজীর বিরুদ্ধে। সে উপজেলার নওয়াপাড়া রাজঘাট সাভারপাড়া গ্রামের রাশেদ গাজীর ছেলে । এবিষয়ে ভুক্তোভোগি সালমান শেখ অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের সূত্রে জানা যায়, সালমান ও তার পরিবার বাংলাদেশ জাতীয়তাবাদি দলের সর্মথক। সেই কারনে গত আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সালমান কে বিভিন্ন সময় রজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয় এমনকি তার উপর হামলা ও মামলা করে আওয়ামীলীগ সমর্থকরা। এসময় সালমানের পরিবার ভবিষ্যতের কথা চিন্তা করে সালমানকে  বিদেশে পাঠানো সিদ্ধান্ত নেয়। সেই কথা জানতে পেরে প্রতিবেশি ফিরোজ গাজী সালমানের সাথে যোগাযোগ করেন। এসময় ফিরোজ গাজী ৪ লাখ টাকার বিনিময়ে সৌদি আরবে কাজের ভিসায় পাঠাতে পারবেন বলে জানান। তিনি আরোও বলেন প্রথমে ২লাখ টাকা দিতে হবে বাকি টাকা ভিসা হাতে পেয়ে। তার কথায় সে (সালমান) রাজি হয়ে স্বাক্ষীগনের উপস্থিতিতে ২০২৩ সালের মার্চের ২ তারিখ  এক লাখ আশি হাজার টাকা দেই। এসময় ফিরোজ  আন্তর্জাতিক পাসপোর্ট করতে বলে। তার কথা অনুযায়ী পাসপোর্ট করি গত ১৮ জুন ২০২৩ তারিখ সংগ্রহ করে যার নম্বর BGD A07690911। এরপর আবারো নানা অজুহাত দেখিয়ে আরও পঞ্চাশ হাজার টাকা নেয় সে। এর পর থেকে তার আসল চেহারা বেরিয়ে আসতে থাকে। বিদেশ পাঠানোতো দুরের কথা উল্টো টাকা ফেরত চাইতে গেলে নাশকতা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি এমন কি মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার বিষয়টি অভিযোগে উল্লেখ করা হয়েছে। গত ৫আগস্ট আওয়ামীলীগ সরকারের পতন হলে ফিরোজ গাঁ ঢাকা দেয়। কিছু দিন আগে হঠাৎ এলাকায় এসে আবার নতুন করে সেই সব অপর্কম চালিয়ে যাচ্ছে।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, ফিরোজ গাজী বেস ধুরন্ধর প্রকৃতির মানুষ।  নিজ বোনদের ভাগের জমি বিক্রয়ের টাকা আত্মসাৎ করেছেন বলে জানান তার বোন জামাই সহ এলাকাবাসি। এছাড়াও ভ্যান চালক মুস্তাইনের কাছ থেকে টাকা নিয়েও তা আজও ফেরত দিচ্ছে না বলে একাধিক ব্যক্তি জানান।

অভিযোগ বিষয়ে জানতে ফিরোজ গাজী সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি কাউকে টাকার বিনিময়ে বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেয়নি। যে অভিযোগ করা হয়েছে তা সত্য না। আর বোনদের জমির টাকা দেবো কি না এটা আমার একান্ত বিষয়। অন্য মানুষের কাছ থেকে নেওয়া টাকার বিষয়ে জানতে চাইলে চুপ করে থাকেন।

অভিযোগ এর বিষয় গাজীপুর পুলিশ ক্যাম্পের আইসি সঞ্জিত কুমার বলেন, সালমান নামে এক ব্যাক্তিকে বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার বিষয়ে ফিরোজ গাজীর বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।