বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

গাজাবাসী হরতালের সমর্থনে সাপাহার উপজেলা ইত্তেহাদু ওলামা‌ পরিষদের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনু‌ষ্ঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
নওগাঁর সাপাহা‌রে বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহুত হরতালের সমর্থনে ও ভারতে মুসলমানদের “ওয়াক্ ফ ” সম্পদে বিতর্কিত বিল পাশের প্রতিবাদে সাপাহার উপজেলা ইত্তেহাদু ওলামা‌ পরিষদের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।
৭ এপ্রিল সোমবার বিকেল ৫ টার দিকে সাপাহার উপ‌জেলা ইত্তেহাদুল ওলামা প‌রিষ‌দের আয়োজ‌নে উপ‌জেলা জি‌রো প‌য়ে‌ন্টে সর্বস্তরের জনসাধারণ ও শত শত মুসল্লীর অংশগ্রহ‌নে  ফি‌লি‌স্তি‌নের গাজার বর্বর ইসরাইলী হামলা ধ্বংসস্তূপ ও ভার‌তে মুসলমান‌দের “ওয়াক্ ফ ” সম্পদে বিতর্কিত বিল পাশের প্রতিবাদে সারা বিশ্বের কর্মসূচি অনুযায়ী মানববন্ধন ও বি‌ক্ষোভ মি‌ছিল অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।
উক্ত বি‌ক্ষোভ সমাবেশ উপলক্ষে একটি বর্ণাঢ্য মি‌ছিল‌ জি‌রো প‌য়েন্ট থে‌কে শুরু ক‌রে  উপ‌জেলা সদ‌রের বিশষ বি‌শেষ সড়ক প্রদ‌ক্ষিন ক‌রে পুনরায় জিরো পয়েন্টে মিলিত হয়ে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে।
এসময় মানববন্ধন ও বি‌ক্ষোভ সভায় সাপাহার উপজেলা ইত্তেহাদুল ওলামা পরিষদের সভাপতি সাপাহার জিরো পয়েন্ট জামে মসজিদের খতিব মাও. ইউসুফ আব্দুল্লাহ হাবিবি, সাধারণ সম্পাদক মুফতি জহির রায়হান, সাংগঠনিক সম্পাদক মাও: আলামিন, সহ-সভাপতি মুফতি নুরুল ইসলাম আরেফি সহ অন্যান্য নেতৃবৃন্দ  বক্তব্য প্রদান করেন।
এ সময় আরো উপ‌স্হিত ছিলেন সাপাহার পাইলট উচ্চ বিদ‌্যাল‌য়ের সহকারী শিক্ষক খন্দকার ফারুক আহ‌ম্মেদ, কওমী মাদ্রাসা মস‌জিদের ইমাম মাও: মোক‌সেদুল হক, টিএন্ড‌টিপাড়া মস‌জিদের ইমাম মাও: জিয়াউল হক, মাও শামসুল আলম, হা‌ফেজ ম‌হিব্বুল্লাহসহ উপ‌জেলার সর্বস্ত‌রের মুসল্লীবৃন্দ ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।