বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

ফিলিস্তিন বাসীর উপর চলমান নৃশংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

প্রকাশিত হয়েছে- সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
মানবিক ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিন বাসীর বিরুদ্ধে চলমান নৃশংসতা ও পশ্চিম তীরে ইসরায়েলের বসতি সম্প্রসারণের প্রতিবাদে দিনাজপুরের নবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলার সর্বস্তরের জনগণ।
আজ সোমবার (৭ এপ্রিল) সকাল ১০ টায় বিক্ষোভ মিছিলটি নবাবগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একাত্তর চত্ত্বরে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী আরিফুল ইসলাম, বলেন, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে চলমান ফিলিস্তিনের ইসরায়েলি দখলদার বাহিনীর হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিশ্ব মানবতার এই দুর্দিনে আমাদের সবাইকে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে এবং যুদ্ধবিররতি লঙ্ঘনের দায়ে নেতানিয়াহু সরকার ও ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে হবে।
এসময় নবাবগঞ্জের সর্বস্তরের মানুষরা বিক্ষোভে মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ নেয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।