বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে ইসরায়েলি কর্তৃক গাজায় গনহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে নাগরপুরে ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল, মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন সর্বস্তরের জনগণ ও বিভিন্ন সংগঠন।
বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড, ব্যানার হাতে ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ কিলিং ইন গাজা’সহ নানা স্লোগান দেন। শান্তিপূর্ণ এ কর্মসূচি  সোমবার (৭ মার্চ) দুপুর ১০.৩০ মি.নাগরপুর সরকারি কলেজ গেট হতে  মিছিলটি শুরু হয়। প্রতিটি সংগঠনের মিছিল নাগরপুর বাজারে প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে দিকে যেতে দেখা গেছে।এবং মিছিল শেষে কলেজ গেটে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে আমরা আজ রাস্তায় নেমেছি। গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী যেভাবে সাধারণ মানুষের ওপর নৃশংস হামলা চালাচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। শিশু, নারী ও নিরীহ মানুষদের ওপর ইসরায়েলি হামলা মানবতাকেও প্রশ্নের মুখে ফেলেছে। অথচ বিশ্ব আজ নিশ্চুপ। কোথায় গেলো সেই মানবতা, কোথায় গেলো নৈতিকতা?
বক্তরা আরও বলেন, ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় নির্মমভাবে মানুষকে হত্যা করছে। তাদের এই হত্যাযজ্ঞ দেখে বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থী,জনগন ক্ষুব্ধ এবং ব্যথিত। তারা চান দ্রুত যেন বিশ্ববাসী এ গণহত্যা বন্ধ করে।
‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির মাধ্যমে আজ বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।
এসময় মাওলানা রফিকুল ইসলাম আমিনী,মাওলানা রফিকুল ইসলাম,গোলাম মোস্তাফা গোলাম,জাহিদ মিয়া, সাংবাদিক ডা.এম.মান্নান,মাওলানা আল হেলাল উদ্দীন,হাফেজ আবু হুরাইয়া,মুফতি আব্দুল হাদিসহ নাগরপুরের সাধারন শিক্ষার্থীরা ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।