বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল

প্রকাশিত হয়েছে- সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
ফিলিস্তিনে চলমান নির্মম গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদে ফুঁসে উঠেছে বান্দরবানের ছাত্র-জনতা। আলআকসা রক্ষায় অবিলম্বে হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান ছাত্র-জনতার।
সোমবার (৭ এপ্রিল) সকালে শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকা থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বান্দরবান প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সমাবেশ।
সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিন মুসলমানদের প্রাণের স্পন্দন আলআকসা মসজিদ আজ আগ্রাসনের মুখে। ইসলামের প্রথম কিবলা ও ইতিহাস-ঐতিহ্যে ভরপুর পবিত্র এই স্থানকে ঘিরে ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও ফিলিস্তিনি জনগণের ওপর নির্বিচার হামলা মানবতাবিরোধী অপরাধ। অবিলম্বে এই গণহত্যা বন্ধে আন্তর্জাতিক মহলের কঠোর হস্তক্ষেপের দাবি জানান তারা।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌরসভার প্রশাসক এস. এম. মঞ্জুরুল হক। তিনি বলেন, “ফিলিস্তিন মুসলিমদের আত্মার এক অবিচ্ছেদ্য অংশ আলআকসা মসজিদ। সেখানে চলমান হামলা কেবল একটি অঞ্চলের নয়, সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আঘাত। এই অমানবিক গণহত্যা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।”
সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রনেতা আসিফ ইকবাল। তিনি বলেন, “আমরা ছাত্র-জনতা আর নিরব থাকবো না। ফিলিস্তিনের ভাই-বোনদের ওপর জুলুম চলতে দেওয়া যায় না। এই গণহত্যা বন্ধ না হলে আমাদের আন্দোলন আরও বেগবান হবে।”
এ সময় আরও বক্তব্য রাখেন ছাত্রনেতা শিফাত, যিনি বলেন, “যেখানে নিরীহ শিশু ও নারীদের রক্তে রঞ্জিত হচ্ছে মাটি, সেখানে চুপ থাকা মানে অপরাধে অংশ নেওয়া। তাই আমাদের প্রতিবাদ চলবে, যতদিন না নির্যাতন বন্ধ হয়।”
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থী, সুশীল সমাজ, সামাজিক সংগঠন ও নানা শ্রেণি-পেশার মানুষ একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন। উপস্থিত সকলে হাতে ফেস্টুন, ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘গণহত্যা বন্ধ কর’, ‘আলআকসা আমাদের গর্ব’ স্লোগানে মুখর করে তোলে পুরো শহর।
সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ প্রার্থনার মাধ্যমে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং ফিলিস্তিনে শান্তি কামনায় দোয়া করা হয়।
পাশাপাশি উপজেলায় পর্যায়েও  বিভিন্ন সংগঠনের ব্যানারে এ রকম প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।