বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

মেধাবী ছাত্র মতিউরের দায়িত্ব নিলেন উপজেলা বিএনপির সাধাঃ সম্পাদক আবু তাহের

প্রকাশিত হয়েছে- রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ফেসবুকে ভাইরাল হওয়া গরীব মেধাবী ছাত্রের দায়িত্ব নিলেন হরিপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হরিপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু তাহের।
কিছু দিন থেকে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে আলোচনায় আসেন হরিপুর উপজেলা ৬ নং ভাতুরিয়া ইউপির ঢাকদহ গোপালপুর গ্রামের মতিউর।  ছোটবেলায় মা মারা যায়, বাবা ২য় বিয়ে করে খবর রাখে না মতিউরের।   দাদি ভিক্ষা করে মতিউর কে পড়াশুনা করাচ্ছিলেন কিছু দিন আগে সেই দাদিও মারা যাই, শুরু হয় মতিউরের মানবেতর জীবনযাপন।
অন্যের বাড়ীতে কাজ করে পড়া লেখা খরচ ও নিজের চাহিদা যোগান দিতে হিমশিম হচ্ছে তার। ভেঙ্গে পড়ার মতো খড়ের একটি ঘরে জীবনযাপন করছে সে। সেই ভাঙ্গা ঘর থেকে চালিয়ে যাচ্ছে স্বপ্ন পুরনের যুদ্ধ। পড়া লেখা করে তার স্বপ্ন ডাক্তার হওয়ার। কিন্ত যার নুন আনতে পান্তা ফুরায় সে কি পারবে তার স্বপ্ন পুরন করতে।
মানবেতর জীবনযাপন মেধাবী ছাত্রের এমন একটি ঘটনা ফেসবুকে দেখে মানবতার হাত বাড়ীয়ে দেন হরিপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু তাহের।
রবিবার সকাল ১০ ঘটিকায় নগদ অর্থ নিয়ে হাজির হয় মতিউর এর সেই স্বপ্নের ভাঙ্গা বাড়ীতে নগদ অর্থ মতিউরে হাতে তুলে দিয়ে তার স্বপ্ন পুরনের সব দায়িত্ব নেই এই মানবতার নেতা।
আলহাজ্ব মোঃ আবু তাহের বলেন মতিউর এর স্বপ্ন পুরন করতে সব ধরনের সহযোগী করবেন। মতিউর ডাক্তার হয়ে হরিপুর উপজেলাবাসীর চিকিৎসা করবেন বলে আশা করে এই মানবিক নেতা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।