বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে পুকুরে পানিতে ডুবে ৭ম শ্রেনীর ছাত্রের মৃত্যু

প্রকাশিত হয়েছে- রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
যশোরের অভয়নগরে পানিতে ডুবে ৭ম শ্রেণীর ছাত্র মোঃ আব্দুল্লাহ(১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (৫ এপ্রিল) আনুঃ ৬ টার সময়। উপজেলা নওয়াপাড়া পৌরসভার রাজঘাট-জাফরপুর হাইস্কুলের পিছনে পুকুরে এঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে  জানা যায়  শনিবার বিকালে নওয়াপাড়া পৌরসভার নওয়াপাড়া মডেল স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র  আব্দুল্লাহ(১৪), রাজঘাট-জাফরপুর হাইস্কুল মাঠে সহপাঠিদের সাথে ফুটবল খেলা শেষে স্কুলের পুকুরে গোসল করতে যায়। ভালো সাতার জানত না। গোসল করার সময় গভীর পানিতে পড়ে গেলে তার সহপাঠিরা আব্দুল্লাহকে খুঁজে না পেয়ে তার পিতা-মাতাকে খবর দিলে তারা পুকুরে নেমে  জাল দিয়ে অনেক খোঁজা খুঁজির পর অজ্ঞান অবস্থায় উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা -নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। নিহত কিশোর উপজেলার রাজঘাট (সাহেবপাড়া) এলাকার মোঃ জামির হোসেনের ছেলে। এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।