বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ২ পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে- রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে পঞ্চগড়ের আটোয়ারীতে দু’টি পরিবহন কাউন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৫ এপ্রিল) সন্ধায় উপজেলার ফকিরগঞ্জ বাজারে পরিবহন কাউন্টারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার(ভূমি) (অ.দা.) এস.এম ফুয়াদ এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জাহিদ সহ সেনাবাহিনীর একটি চৌকশ টিম অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আটোয়ারীতে ঈদকে ঘিরে ঢাকাগামী বাসের নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রমানিত হওয়ায় এবং বিআরটিএ কর্তৃক নির্ধরিত ভাড়ার চার্ট দৃশ্যমান স্থানে না থাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৩৪ এর ৪ ধারা মোতাবেক আটোয়ারী উপজেলার হানিফ কাউন্টারে ১০ হাজার ও শাহ আলী পরিবহনকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়ার টাকা যাত্রীদের মাঝে ফেরত দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) (অ.দা.) এস.এম ফুয়াদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নির্দেশে বিভিন্ন পরিবহণের যাত্রীদের ভোগান্তি দূর করতে অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।