নওগাঁর রাণীনগরে আইডিয়াল একাডেমির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিন উপজেলা পরিষদ মিলনায়তনে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
উন্নত শিক্ষা গৌরবোজ্জ্বল ভবিষ্যৎ ও সুনাগরিক গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ে রাণীনগর নাগরিক সমাজের উদ্যোগে সম্প্রতিতে প্রতিষ্ঠিত হয়েছে আইডিয়াল একাডেমি। উপজেলা সদরে একটি আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের অভাব পূরণে কাজ করে যাচ্ছে এই বিদ্যাপিঠ।
রাণীনগর আইডিয়াল একাডেমির সভাপতি মো. নজরুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান, একাডেমির অধ্যক্ষ দেলোয়ার হোসেন, রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান।
এছাড়া ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।