বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

ছায়া হয়ে দুস্থদের পাশে ছায়া ফাউন্ডেশন

প্রকাশিত হয়েছে- বুধবার, ২ এপ্রিল, ২০২৫
ছায়া ফাউন্ডেশন, এর উদ্যোগে শতাধিক দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ৩০ মার্চ সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডস্থ চরমোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস খুুলনা অঞ্চলের উপ পরিচালক মোঃ আব্দুর রশিদ। ছায়া ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা ডা. মোঃ আব্দুস সামাদ এর সভাপত্বিতে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছায়া ফাউন্ডেশনের উপদেষ্টা বিশিষ্ট কবি ও নাট্যকার কামরুল আজাদ এবং চরমোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. আব্দুস সামাদ বলেন,” সামাজিক উদ্যোগের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে স্বাবলম্বী করা ও বিশেষ দিনগুলোতে তাদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেবার প্রয়াসে ছায়া ফাউন্ডেশন সব সময় মানুষের পাশে থাকতে চাই”। এ প্রসঙ্গে তিনি ধর্মীয় মূল্যবোধের প্রসার ও সামাজিক দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি স্কাউটার আব্দুর রশিদ ব্যাডেন পাওয়েলের “সুখ লাভের প্রকৃত পন্থা অপরকে সুখী করা” বাণীকে উদ্ধৃত করে বলেন, “ছায়া ফাউন্ডেশনের মত সমাজের বিত্তবানরা এমন মহৎ উদ্যোগে এগিয়ে আসলে সামাজিক শৃংখলা, সাম্য ও সমতা প্রতিষ্ঠা করা সম্ভব”। তিনি এর সাথে সম্পৃক্ত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
উল্লেখ্য, ছায়া ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা, স্বাস্থ্য ও দূর্যোগকালিন সহায়তা কর্মসূচি নিয়মিতভাবে পালন আসছে। এবারের ঈদে গরীব ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ কার্যক্রম এলাকায় প্রশংসা কুড়িয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।