শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

আল ইনসাফ মানবিক ফাউন্ডেশন  উদ্যোগে  ঈদ  সামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৯ মার্চ, ২০২৫
মানিকগঞ্জের দৌলতপুরে  আল ইনসাফ মানবিক  ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্র  ও অসহায়দের মাঝে  ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
(২৯ মার্চ) শনিবার দুপুরে  দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের ভবনে এ আয়োজন করা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান  নুরেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর থানা অফিসার ইনচার্জ এ আর এম আল মামুন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: শাহ আলম, আল ইনসাফ মানবিক ফাউন্ডেশনের সভাপতি মো: মিজানুর রহমান  সভাপতিত্বে এবং আল ইনসাফ মানবিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো: আমিনুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন  দৌলতপুর উপজেলা সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এস. কে রাসেল, আল ইনসাফ মানবিক ফাউন্ডেশন এর যুগ্ম সাধারণ সম্পাদক মো:  আতিকুর রহমান প্রমুখ।
আল ইনসাফ মানবিক  ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা জানান, আমাদের এই সংগঠনটি মূলত সামাজিক ও মানবিক কাজের উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা বিভিন্ন সামাজিক কাজ করার পাশাপাশি হতদরিদ্র  ও অসহায় মানুষদের নানাভাবে সহায়তা করে থাকি। আমাদের সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থে এই মানবিক কাজগুলো করা হয়। তারই অংশ হিসেবে আজকে। ঈদের খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। নেতৃবৃন্দরা সংগঠনের কার্যক্রমের অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।