শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

জামালপুরের জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় পানিতে ডুবে শিশুর মুত্যু

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৯ মার্চ, ২০২৫
২৯ মার্চ ২০২৫ জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের দক্ষিন মুকির চর গ্রামের প্ল্লী চিকিৎসক  নজরুল ইসলামের দ্বিতীয় মেয়ে আয়েশা সিদ্দিকা(৭) পানিতে ডুবে মারা যায়।সে দক্ষিণ মকিরচর হাফিজিয়া মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রী।
জানা গেছে, অদ্য শনিবার দুপুরে শিশু আয়েশা সিদ্দিকা সবার সাথে বাড়ির পাশে সুতারমারা বিলে মাছ ধরতে যায়। সবার অজান্তে বিলের মাঝখানে গভীর গর্তের পানিতে ডুবে যায়। আয়েশা সিদ্দিকা  খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে ডোবার পানি থেকে তাকে উদ্ধার করে।
পরে তাকে সানন্দবাড়ী উপস্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আয়েশা সিদ্দিকাকে মৃত ঘোষণা করেন।  আয়শার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিম জানান, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পাশের বিলে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।