শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে বিএনপি’র তিন অঙ্গ সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

নওগাঁর রাণীনগরে উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেনের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলু, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক শেখ রেজাউল ইসলাম রেজু, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, যুগ্ন আহ্বায়ক রুবেল হোসেন, সাবেক দপ্তর সম্পাদক ময়নুল হক লিটন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা, রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আল-ফারুক জেমস,  উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রোকনুজ্জামান খাঁন রুকু, সাবেক যুগ্ন আহবায়ক মোখলেছুর রহমান বাবু, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস, সিরাজ-এ আলম, ফরহাদ আলী মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুল হাসান বেলাল প্রমুখ। এছাড়াও ইফতার মাহফিলে উপজেলা এবং ইউনিয়ন বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।