শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করলেন ডা.এম.এ.মান্নান

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
টাঙ্গাইলের নাগরপুরে অসচ্ছল মানুষের মাঝে ঈদ সামগ্রী ও উপহার হিসাবে বস্ত্র বিতরণ করলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি ডা.এম.এ.মান্নান।তিনি উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন।
শুক্রবার (২৮ মার্চ ২০২৫ খ্রি.) সকালে নাগরপুর বাজারে অবস্থিত মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রে এ ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়ে।
ঈদ সামগ্রী ও উপহার হিসাবে বস্ত্র  বিতরণকালে উপস্থিত ছিলেন নাগরপুর সদর জামায়াতে ইসলামী সভাপতি মো.ইমরান হোসাইন,জামায়াত নেতা মো.রফিকুল ইসলাম,উপজেলা জামায়াতের যুব বিভাগের অর্থ সম্পাদক মহিদুল ইসলাম,মেডিকেল অফিসার ডা.কাউছার খাঁন,বিশ্ববিদ্যালয় ছাত্র মো.শিহাব প্রমুখ।
উল্লেখ্য,সাংবাদিক ডা.এম.এ.মান্নান তার নিজস্ব অর্থায়নে বিভিন্ন সময় ফ্রি মেডিকেল ক্যাম্পেইন,ফ্রি রক্ত গ্রুপি নির্নয় কর্মসৃচী,দরিদ্র ছাত্রদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন,মেধাবীদের মাঝে বিভিন্ন সময়ে নগদ অর্থ ও শিক্ষা উপকরণ প্রদান,করোনাকালীন মাস্ক বিতরন,সচেতনতা মৃলক লিফলেট বিতরন,রান্না করা খাবার বিতরন,শীর্তাতের মাঝে বস্ত্র বিতরণ,বন্যা কবলিত এলাকায়  শুকনা খাবার ও বিশুদ্ধ পানি বিতরন,ঈদ  উপহার,খাদ্য সামগ্রী ও ইফতার সামগ্রী বিতরণ,বাংলা অর্থসহ কুরআন শরীফ বিতরণ,মেধা যাচাই পরিক্ষা, সুন্দর হাতে লেখা প্রতিযোগিতা, ফ্রি কুরআন শিক্ষা কার্যক্রম পরিচালনা, বিভিন্ন জাতীয় দিবস পালন,মেধাবীদের মাঝে বৃত্তি প্রদান সহ বিভিন্ন সময়ে সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন।তিনি সকলের নিকট দোয়া প্রার্থী।এছাড়াও তিনি নাগরপুর তথা দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।