ময়মনসিংহের নান্দাইলে বিএনপি নেতা ব্রিগেডিয়ার জেনারেল অব: ড. একে এম সামছুল ইসলাম শামস্রে নেতৃত্বে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় এবং রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখার ৩১দফা বাস্তবায়নের লক্ষে বুধবার (২৬ মার্চ) নান্দাইল পৌর বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি নেতা ব্রিগেডিয়ার জেনারেল অব: ড. একে এম সামছুল ইসলাম শামস্। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নান্দাইল পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুল সহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ সহ স্থানীয় সর্বস্তরের বিপুল সংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন। ইফতার পূর্ব মুহুর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ তাঁর পরিবারের সদস্যদের এবং দেশবাসীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
নান্দাইলে দেশনেত্রী বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫