শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে ছাত্র শিবিরের কুরআন বিতরণ ও ইফতার মাহফিল

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা,মেধাবী শিক্ষার্থীদের মাঝে অর্থসহ কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৫০ জন হাফেজ শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে পবিত্র কুরআন তুলে দিয়ে এই কর্মসূচি সম্পন্ন করে সংগঠনটি। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আটোয়ারী থানা শাখার সভাপতি হাফেজ মোঃ তুহিন হাসান তৈয়ব । থানা ছাত্র শিবিরের সেক্রেটারী মোঃ ফজলে রাব্বীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পঞ্চগড় জেলা শাখার সেক্রেটারী মোঃ রাশেদ ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রংপুর মহানগরের সাবেক সভাপতি মোঃ বদরুল ইসলাম, ছাত্র শিবির আটোয়ারী থানা শাখার সাবেক সভাপতি মোঃ আব্দুল্লাহ। এছাড়া স্থানীয় ছাত্র শিবিরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এতে বক্তারা বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়াই ইসলামী ছাত্র শিবিরের ভিশন। পবিত্র রমজান মাস কুরআন নাজিলের মাস। মানবজাতির মুক্তি ও কল্যাণের পথনির্দেশিকা রয়েছে এই মহাগ্রন্থ আল-কুরআনে। কুরআনের আলোকে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবন গড়ে তোলার জন্য তাকওয়া অর্জনের উদ্দেশ্যে রমজানের সাওম বা রোজা ফরজ করা হয়েছে। ইসলামী কল্যাণ রাষ্ট্রে উত্তরণের জন্য প্রয়োজন তাকওয়াবান ব্যক্তি গঠনে এককভাবে কাজ করছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বক্তারা আরো বলেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য একটি ; সেটি হচ্ছে আমরা যেহেতু বাংলাদেশ ছাত্র শিবির সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজে নিয়োজিত হয়েছি সেটাকে সামনে রেখেই এই উপহারটি সবার মাঝে বিতরণ করে আসছি। এসময় উপহার পাওয়া শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অসাধারণ একটি উদ্যোগ নিয়েছে। মুসলিম হিসেবে আমাদের সকলের উচিত অর্থসহ কুরআন পড়া। বক্তারা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পতাকা তলে এসে সাধারণ শিক্ষার্থীদেরকে কুরআন বুঝে সেই অনুযায়ী জীবন গড়ার আহবান জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।