শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে মাদ্রাসার ছাত্রদের নিয়ে ক্যাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৬ মার্চ, ২০২৫
টাঙ্গাইলের নাগরপুরের কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর উপজেলা শাখার আয়োজনে মাদ্রাসার ছাত্রদের নিয়ে  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) বিকালে উপজেলা সদরের বিখ্যাত ফাস্টফুড কুটুম বাড়িতে উপজেলা ক্যাবের আহবায়ক আব্দুল্লাহ খিজিরের সভাপতিত্বে ও সদস্য সচিব জসিউর রহমান লুকনের সঞ্চালনায় এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় ক্যাবের নেত্ববৃন্দের মধ্যে যুগ্ন আহবায়ক মোঃনুরুজ্জামান রানা,যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম,সদস্যদের মধ্যে- খালেদ মাহমুদ সুজন,ডা.এম.এ.মান্নান, ইঞ্জিনিয়ার তারিকুল ইসলাম,রাকিবুল হাসান, মো.আনিছ খান,মহিদুল রাশেদ,মোঃ শওকত হোসেন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নাগরপুর বাজার বণিক সমিতির সহ সভাপতি মো.শহিদুল ইসলাম,সাধারন সম্পাদক গোলাম মোস্তাফা গোলাম,সহ সাধারন সম্পাদক মো মোশারফ হোসেন,ডিজিএফআই মোস্তাফিজুর রহমান,সাংবাদিক আজিজুল হক বাবু প্রমুখ।
পরে ইফতার পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
উল্লেখ্য-১৯৭৮ সাল থেকে সাধারন ভোক্তাদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে ক্যাব।এটি একটি বেসরকারি অমুনাফা ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠিত সংগঠন।এই কমিটি ভোক্তাদের অধিকার আদায়ে সর্বদা কাজ করবে,ইনশাআল্লাহ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।