নওগাঁর রাণীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার উপজেলা প্রশাসন নানা কর্মসূচির আয়োজন করে।
সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। এরপর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন- উপজেলা প্রশাসন, রাণীনগর থানা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি, বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক ও সাংস্কৃতিক সহ বিভিন্ন সংগঠন।
সকাল ৯টায় রাণীনগর শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয় মাঠে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের অনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সেখানে কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ করা হয়। পরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান, তদন্ত মোসলেম উদ্দিন বসুনিয়া, উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাফরুল ইসলাম, উপজেলা মহিলাবিষক কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাদিরুজ্জামান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইসমাইল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মোস্তাফা ইবনে আব্বাস।