শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

লামায় স্বাধীনতা ও জাতীয়  দিবস পালিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৬ মার্চ, ২০২৫
২৬ মার্চ ভোরে ৩১ বার তোপধ্বনি ও স্মৃতিশোধে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে লামা উপজেলা প্রশাসন যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ পালন করেছে। বুধবার (২৬ মার্চ) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
সকাল ৮ টা ৩০ মিনিটে লামা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন ও লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কুচকাওয়াজ অনুষ্ঠানের সূচনা করেন।
এর আগে ভোর সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসন, পুলিশ, আনসার ব্যাটেলিয়ন, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন সামাজিক সংগঠন স্মৃতিশোধে পুস্পস্তবক অর্পণ করে।
পরে পুলিশ, আনসার-ভিডিপি, স্কাউটস, গার্লস গাইড ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন অতিথিরা।
সকাল ১১ টা লামা উপজেলা পরিষদ হল রুমে উপজেলার ৩৩ জন মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।