শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

বান্দরবানে অগ্নিকান্ডে ৬ বসতবাড়ি পুড়ে ছাই

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
বান্দরবানে অগ্নিকান্ডে ৬টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৪ মার্চ) রাত ৯ টার সময়  শহরের  সিএমবি কলোনীর স্টাফ কোয়াটারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে আগুনের সুত্রপাত কিভাবে হয়েছে সেবিষয়ে এখনো কিছু জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায় রাত ৯ টার সময় হঠাৎ করে সিএমবি কলোনীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে মুহুর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সুত্র কিভাবে হয়েছে সেবিষয়ে কিছু নিশ্চিত হওয়া যায়নি। আগুনে ৬ টি আধা পাকা ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করা যায়নি তবে ধারনা করা হচ্ছে অর্ধ কোটি টাকার বেশী ক্ষয়ক্ষতি হতে পারে।
বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ   বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া মাত্র আমাদের দল ঘটনাস্থলে পৌঁছে যায়। আগুনের সুত্রপাত জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। ৬টি বসতঘর পুড়ে গেছে, ক্ষয়ক্ষতির তালিকা করা হচ্ছে। এর আগে গত শুক্রবার একই এলাকাতে অগ্নিকান্ডের ৪ টিকে বসত ঘর পুড়ে যায়, ২০ লক্ষ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।