শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে ঈদ উপহার পেলেন শ্রমিকরা

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৪ মার্চ, ২০২৫

নওগাঁর রাণীনগরে উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে সংগঠনটির আয়োজনে রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় প্রঙ্গনে ঈদ উপহার বিতরণ করা হয়। এদিন সংগঠনের ৩শ’ শ্রমিককে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি দেওয়া হয়।

উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ফিরোজ-এ আলমের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. আব্দুল মান্নানের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সদস্য অধ্যাপক ড. জিয়াউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর জেলা সূরা সদস্য ও উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মোস্তফা ইবনে আব্বাস, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আসলাম হোসেন প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।