শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে শ্রমিক দলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৪ মার্চ, ২০২৫
যশোরের অভয়নগরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বি,এন,পি’র সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে অভয়নগর উপজেলা শ্রমিক দলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। সোমবার (২৪মার্চ) বিকাল ৫ টায় ভাংগাগেট ট্রাক টার্মিনাল ভবনে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি ও নওয়াপাড়া মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাবেক মেয়র মোঃ রবিউল ইসলাম রবি। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও নওয়াপাড়া মটর শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক এবং শ্রমিক দলের আঞ্চলিক কমিটির সিনিয়র সহসভাপতি মোঃ জিয়াউর রহমান মোল্লা, পাটকল শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সামশের আলম, নওয়াপাড়া পৌর ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি পিয়ার আলী। ইফতার মাহফিল আয়োজনে ছিলেন, পৌর কৃষক দলের সহসাধারণ সম্পাদক মোঃ ইকরাম হোসেন দপ্তরী, পৌর ৩ নং ওয়ার্ড বিএনপির সহসাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দপ্তরী, পৌর বিএনপির সদস্য মনিরুল ইসলাম (মনি) পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন প্রমুখ। এসময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন, দেশ নায়ক তারেক জিয়ার নির্দেশে
 শ্রমিক দলকে একটা চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি। ইফতার পূর্ব মাহফিলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত শ্রমিক দলের নেতা কর্মী’র অংশ গ্রহণ করেন। মাহফিলে দেশ ও জাতির উন্নতি, সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়। ওই দোয়া ও ইফতার মাহফিল সঞ্চালনা করেন, কষাদ্ক্ষ্য আবুল কালাম আকন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।