শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে বেকড়া ইউপি চেয়ারম্যান মো. শওকত হোসেন গ্রেফতার

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৪ মার্চ, ২০২৫
টাঙ্গাইলের নাগরপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের দায়েরকৃত মামলায় উপজেলার বেকড়া  ইউনিয়নের চেয়ারম্যান মো. শওকত হোসেন মোল্লা (৬৫) গ্রেফতার।
সোমবার(২৪ মার্চ) দুপুরে বেকড়া ইউনিয়ন পরিষদ নিজ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করে নাগরপুর থানা পুলিশ। তিনি উপজেলার বেকড়া গ্রামের মৃত. তমেজ মোল্লার ছেলে। তাকে বিস্ফোরক মামলায় গ্রেফতার করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম।
জানা যায়, বেকড়া আটগ্রাম ইউনিয়ন পরিষদ ও আহম্মদ নগর ইউনিয়ন পরিষদ  নামকারণ নিয়ে বিরোধ চলে আসছে। সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদে গণশুনানী চলছিল। এসময় দুপক্ষে মধ্যে চমর হুটগোল সৃষ্টি হয়। পুলিশ সেনাবাহিনী পরিস্থিতি শান্ত করেন। শওকত হোসেন তার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন।
অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই ২০২৪ ইং তারিখ সকালে নাগরপুর বাজারে শান্তি পূর্ণ ভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পালন কালে একটি সন্ত্রাসী দল বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলা চালায়। উক্ত হামলার ঘটনায় মো. মনির হোসেন নামের এক ছাত্র ১২৯ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ১৫০/২০০ জনের নাম উল্লেখ করে টাঙ্গাইল কোর্টে মামলা দায়ের করেন। সিআর মামলা নং ১৪/২০২৪ তারিখ  ০২/০৯/২৪ইং। নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, বৈষম্য বিরোধী ছাত্রদের দায়েরকৃত মামলায় বেকড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. শওকত হোসেন কে বিস্ফোরক মামলায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।