শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল 

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৪ মার্চ, ২০২৫

যশোরের অভয়নগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পায়রা ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার ফকিরহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও যুব জামায়াত পায়রা ইউনিয়ন শাখার সৌজন্যে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামী পায়রা ইউনিয়ন শাখার আমীর মাওলানা শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর শাখার আমীর অধ্যাপক গোলাম রসুল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা শাখার শুরা সদস্য মাওলানা মশিউর রহমান, অভয়নগর উপজেলা শাখার আমীর অধ্যাপক সরদার শরীর হোসাইন। পায়রা ইউনিয়ন শাখার সেক্রেটারি আলী হাসান বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন পায়রা ইউনিয়ন বিএনপির সভাপতি সভাপতি অধ্যাপক ইমাদ উদ্দিন গাজী, পায়রা ইউনিয়ন জামায়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা হাবিবুর রহমান। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন জামায়াতে ইসলামীর পায়রা ইউনিয়ন শাখার আমীর মাওলানা শরিফুল হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াতের ইসলামীর ওলামা বিভাগের ইউনিয়ন সভাপতি মাওলানা জাকিরুল ইসলাম।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।