শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে দেধারছে চলছে ইটভাটা, নিরব ভূমিকায় প্রশাসন

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৪ মার্চ, ২০২৫

যশোরে শতাধিক অবৈধ ইটভাটায় মারাত্মক ঝুঁকিতে পড়ছে ফসলি জমি ও জনস্বাস্থ্য। পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের অভিযান অব্যাহত থাকার কথা থাকলেও সেটা বর্তমান নীরব ভূমিকায়, প্রশাসনের নাকের ডগায় এখনো চলছে ইট ভাটা, চলছে সকল কাজ, নিয়মিত কাটছে ইট, জ্বলছে আগুন, উড়ছে ধোঁয়া দেখার মত কেউ নেই। এক থেকে দুই কিলোমিটারের মধ্যে রয়েছে উপজেলা প্রশাসন,রয়েছে থানা,রয়েছে (এ্যাসিল্যান্ড) ভূমি, কিন্তু উপজেলা প্রশাসন সহ পরিবেশ অধিদপ্তরের  চোখে এখন কালো চশমা দেখেও কিছু দেখছেন না তারা। পরিবেশ অধিদপ্তর যশোরের তথ্যমতে, যশোরের মোট ১৪৬টি ইটভাটা রয়েছে। এর মধ্যে মাত্র ৩০টি বৈধ। ১১৬টি অবৈধ ইটভাটার মধ্যে মাত্র ৮টি ভেঙে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। জরিমানা করা হয়েছে আরও ৯টির। অবৈধ ইটভাটার তালিকার অভয়নগরে ৯টি নওয়াপাড়া পৌর সভার বুইকারা এলাকায় পাশাপাশি ২টি ভাটা রয়েছে, যেগুলো বন্ধ রাখার কথা থাকলেও রিতিমত চলছে। প্রশাসনের নাকের ডগায় চালাচ্ছে তারা ইটভাটার কার্যক্রম, প্রশাসন নীরব ভূমিকায় এনিয়ে হাজারো প্রশ্ন জনমনে। তাহলে কি ম্যানেজ করেই চলছে ভাটা। এমন প্রশ্নের উত্তর খুঁজতে সরজমিনে হাজির হয়ে অনুসন্ধান করে দেখা যায়, অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভা বুইকারা এলাকায় অবস্থিত, মেসার্স সোনালী ব্রিকস  ও রুপা ব্রিকস নামের দুটি ইটভাটা চলমান রয়েছে, চলছে ইট কাটা, পোড়ানো হচ্ছে ইট, শ্রমিকেরা করছে কাজ, স্থানীয় সূত্রে জানা যায় ইটভাটা বন্ধের কথা থাকলেও বন্ধ করে নি, এরা দিনের পরিবর্তে রাতে কাজ চালাচ্ছে,  বিশেষ করে আছরের পর থেকে কাদা বানায়,রাতভর ইটকাটা চলে, এখন আগের মত স্বাভাবিক ভাবেই চলছে ভাটা কার্যক্রম। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন  পরিবেশ বিধ্বংসী অবৈধ ভাটার কারণে ফসলি জমি ও জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে পড়ছে। স্থানীয় প্রশাসন ম্যানেজ করেই চালাচ্ছে ভাটা। তাই অদৃশ্য নানা কারণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। লোক দেখানো অভিযান পরিচালনা করলেও পরবর্তীতে ফের সেগুলো চালু হচ্ছে। ইটভাটা চালু রেখেছেন মালিকরা। এবিষয়ে সোনালী ব্রিকস এর ভাটা কতৃপক্ষের নিকট জানতে চাইলে ম্যানেজার আবুল খায়ের জানান, ভাটা বন্ধ রাখতে হবে এমন কোন তথ্য বা চিঠি আমার কাছে আসেনি, আমাদের বিষয় টি আপিল করা , সে বিষয় কি সিদ্ধান্ত আমি জানি না, এবিষয়ে ভাটা মালিক সমিতি বলতে পারবে। অপর রুপা ব্রিকস এর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করে নি।এবিষয়ে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী  জানান আমরা বন্ধ করার জন্য নির্দেশ দিয়েছি, ভাটা মালিক ভাটা চালাবেন না মর্মে লিখিত দিয়েছেন। পরবর্তীতে চালাচ্ছে কিনা জানি না, চালালে নিউজ করেন, আমরা যথাযথ ব্যাবস্থা গ্রহণ করবো।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।