শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

লামায় মুক্তিযোদ্ধা সন্তানের মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৪ মার্চ, ২০২৫
বান্দরবানের লামা উপজেলায় আমজাদ হোসেন (২৮) নামে  এক মুক্তিযোদ্ধার সন্তানের  ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৯টায় লামা উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম লাইনঝিরি এলাকা নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
তিনি পশ্চিম লাইনঝিরি এলাকার মৃত বীর মুক্তিযোদ্ধা রজ্জব আলীর ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে আমজাদ হোসেনকে নিজ ঘরে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। আত্মহত্যার কারণ সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পুলিশ বিষয়টি তদন্ত করছে।
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন জানান, সকাল সাড়ে ৯টায় নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। তার ভাই আরজ আলী বাদী হয়ে মামলা করবেন। আমরা ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।