শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

ঘাটাইলে সিংগুরিয়া স্কুল মাঠে জামায়াতের বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৪ মার্চ, ২০২৫
ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঘাটাইল উপজেলা শাখার আনেহলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সিংগুরিয়া লোকের পাড়া স্যার আব্দুল হালিম গজনবী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে গত ২১ মার্চ রোজ শুক্রবার বিশাল দাওয়াতী সভা ও ইফতার মাহফিলের আয়ােজন করা হয়। সভাপতিত্ব করেন মাওলানা মােঃ বাবুল খান সভাপতি, ৯নং ওয়ার্ড শাখা, আনেহলা ইউনিয়ন, ঘাটাইল, টাঙ্গাইল । অনুষ্ঠান পরিচালনা করেন মােঃ সিরাজুল ইসলাম সুমন সেক্রেটারি, ৯নং ওয়ার্ড শাখা, আনেহলা ইউনিয়ন, ঘাটাইল, টাঙ্গাইল। পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কোরআন তেলােয়াত করেন হাফেজ মােহাম্মদ মাহবুব হাসান রিফাত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ৩ ঘাটাইল গন মানুষের নেতা ও জামাত সমর্থিত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মােঃ হাসনী মােবারক বাবুল এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, টাঙ্গাইল জেলা শাখা। বিশেষ অতিথি কাজী খন্দকার মােঃ আব্দুর রইীম সাবেক আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঘাটাইল উপজেলা শাখা ও মজলিসে শুরা সদস্য টাঙ্গাইল জেলা শাখা।মােঃ রাসেল মিয়া আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঘাটাইল উপজেলা শাখা টাঙ্গাইল।রকিবুল ইসলাম এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঘাটাইল উপজেলা শাখা, টাঙ্গাইল। ইসলামী সংগীত পরিবেশন করেন ডাঃ মােহাম্মদ আব্দুল জলিল। আলােচনা করেন অধ্যাপক মােহাম্মদ রােকনুজ্জামান সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ভূঞাপুর পৌরসভা শাখা, টাঙ্গাইল। মােঃ সাইফুল ইসলাম বিএসসি সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, আনেহলা ইউনিয়ন শাখা ঘাটাইল, টাঙ্গাইল। মাোঃ আসলাম হােসেন সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জামুরিয়া ইউনিয়ন শাখা ঘাটাইল, টাঙ্গাইল। মাঃ রাসেল মোলা (রুকণ) বাংলাদেশ জামায়াতে ইসলামী । আব্দুস সবুর মিয়া অফিস ও মিডিয়া বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ, নাগরপুর উপজেলা শাখা, টাঙ্গাইল। আরাে উপস্থিত ছিলেন মােঃ নাজিম উদ্দিন তালুকদার সাবেক সিনিয়ের শিক্ষক সিংগুরিয়া লোকের পাড়া স্যার আব্দুল হালিম গজনবী উচ্চ বিদ্যালয় মােঃ আব্দুছ ছমাদ মিয়া সাবেক প্রধান শিক্ষক সিংগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। দোয়া মােনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দীন আলহাজবু মাওলানা মােহাম্মদ আলী সাহেব। অনুষ্ঠান সফল ও প্রাণবন্ত করেন আনেহলা ইউনিয়নের জামাত শিবিরের কর্মী ও সর্বস্তরের জনগন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।