শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

আগামীর বাংলাদেশ হবে ৩১ দফার বাংলাদেশ-মশিউর রহমান জাদু

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৪ মার্চ, ২০২৫

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মশিউর রহমান জাদু বলেছেন, তারুন্য নির্ভর সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে তারেক রহমান। তিনি ৩১ দফা প্রনয়ন করেছেন, এটা বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের দফা। তবে এটা কখনও ফাইনাল কোন দফা নয়, তিনি বলেছেন, রাজনৈতিক দল বা গোষ্ঠীর ৩১ দফার বাইরেও কোন দফা থাকে তাহলেও, সেগুলো সংযুক্ত করা হবে। তবে আজ পর্যন্ত ৩১ দফার বাইরে কোন ঘোষনা দিতে পারেনি। আগামীর বাংলাদেশ হবে ৩১ দফার বাংলাদেশ। ৩১ দফা বাস্তবায়ন হলে, বাংলাদেশ হবে উন্নত ও সম্মৃদ্ধ একটি দেশ। ৩১ দফা বাস্তবায়নের জন্য সকল নেতাকর্মী দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি। শনিবার(২২ মার্চ) বিকেলে বাগেরহাটের চিতলমারী উপজেলার বাবুয়ানা-গজালিয়া এলাকায় শ্রী শ্রী তারকব্রম্ম মহানাম সংকীর্ত্তণ যজ্ঞানুষ্ঠানের সমাপনি পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি সনাতন ধর্মালম্বীদেরকে তারেক রহমান ও জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। যজ্ঞানুষ্ঠানে আগত ভক্তবৃন্দের খোজ খবর নেন। বাংলাদেশ সেবাশ্রম বাবুয়ানা শাখার সভাপতি মধু সুদন হাওলাদারের সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ভট্টাচার্য্য, স্বেচ্ছাসেবক দল নেতা আছাদুজ্জামান সৌদি, লিটন শেখ, শহিদুল ইসলাম শহিদ, খোকন মোল্লাসহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ও সনাতন ধর্মালম্বীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ সেবাশ্রম বাবুয়ানা-গজালিয়া শাখার উদ্যোগে গেল বৃহস্পতিবার (২০মার্চ) শুরু হওয়া শ্রী শ্রী তারকব্রম্ম মহানাম সংকীর্ত্তণ যজ্ঞানুষ্ঠান শনিবার সন্ধ্যায় সমাপনি অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। তিনদিনের এই ধর্মীয় অনুষ্ঠানে কয়েক হাজার সনাতন ধর্মালম্বী অংশগ্রহন করেছেন। এই অনুষ্ঠান ঘীরে মিলন মেলায় পরিনত হয়েছে বাবুয়ানা এলাকা। হরেক রকম পন্যের পশরা সাজিয়ে বসে ছিলেন মৌসুমি ব্যবসায়ীরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।