শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে বিএনপি,যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৩ মার্চ, ২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় টাঙ্গাইলের নাগরপুর সদর ইউনিয়ন বিএনপি, যুবদল ও অঙ্গ  সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২২ মার্চ) নাগরপুর সরকারি কলেজ মাঠে নাগরপুর সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ শরিফুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো:লিয়াকত হোসেনের সঞ্চালনায় এ ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ. ছালাম এবং সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি।
এ ইফতার ও দোয়া মাহফিলে নাগরপুর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, জাসাস, ওলামা দলের নেতৃবৃন্দসহ সকল শ্রেণীর নাগরিকগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।