শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে ঈদ উপহার হিসেবে ভিজিএফের চাল বিতরণ

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৩ মার্চ, ২০২৫
পবিত্র ঈদ-উল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে নওগাঁর রাণীনগরে অতিদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বিনামূল্যে খাদ্যসহায়তা বিতরনের অংশ হিসেবে উপজেলায় এ কর্মসূচি বাস্তবায়ন করে।

রবিবার উপজেলার পারইল ও একডালা ইউনিয়নের সুবিধাভোগী পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাফরুল ইসলাম, পারইল ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ, একডালা ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী প্রমুখ। একই দিন কাশিমপুর ইউনিয়নে সুবিধাভোগীদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়। এর আগে বৃহস্পতিবার সদর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাণীনগর উপজেলায় ১৪ হাজার ৮৫৬টি পরিবার ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে ভিজিএফের চাল পাচ্ছে। উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়নে এই চাল বিতরণ করা হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী বাকি ৪টি ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ হবে।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, ঈদের আনন্দ প্রতিটি অতিদরিদ্র, অসহায় ও দু:স্থ মানুষের কাছে পৌঁছে দিতেই সরকারের পক্ষ থেকে এই উপহার প্রদান করা হচ্ছে। চাল বিতরণের কার্যক্রম সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নের কার্যক্রম দেখভাল করার জন্য একজন করে কর্মকর্তাকে ট্যাগ কর্মকর্তার দায়িত্ব প্রদান করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।