শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

নাইক্ষ্যংছড়িতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যার দায়ে যুবক গ্রেফতার

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৩ মার্চ, ২০২৫
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় চাঞ্চল্যকর গৃহবধূ হত্যাকাণ্ডের ঘটনায় মো. মারুফ (২৬) নামের এক যুবককে আটকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
শনিবার (২২ মার্চ) একটি দোকানে স্বর্ণের কানের দুল বিক্রি করার জন্য গেলে সন্দেহ হয় স্থানীয়দের ।পরে যুবককে কানের দুল নিয়ে চ্যালেঞ্জ করে কোন সদুত্তর না পেয়ে আটক করে গণধোলাই দেয় তারা। এতে মারুফ ঘটনার কথা স্বীকার করে।
স্থানীয়রা জানান, গতকাল বিকেলে বিলের পাড় থেকে গরু আনতে গিয়েছিলেন তৈয়বা বেগম। এরপর আর ফিরে আসেননি। সন্ধ্যায় পরিবারের সদস্যরা খুঁজতে গিয়ে বিলের পাড়ে তৈয়বার লাশ পড়ে থাকতে দেখেন। লাশের গলায় ও হাতের কবজি কাটা এবং মাথায় আঘাতের চিহ্ন ছিল। পরিবার সদস্যদের দাবি বাসা থেকে বের হবার সময় তৈয়বা বেগমের কানে স্বর্ণের দুল ছিলো কিন্তু লাশ উদ্ধারের পর কানে দুল পাওয়া যায়নি।
এদিকে পুলিশ সুত্র জানায়, হত্যা করার আগে গৃহবধূ তৈয়বাকে ধর্ষণ করা হয়েছে এবং ধর্ষক কে চিনে ফেলায় প্রমাণ লোপাটের উদ্দেশ্যে তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. রায়হান কাজেমী জানিয়েছেন, হত্যাকান্ডের ঘটনায় স্থানীয়রা মারুফ নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে। লাশের সুরতহাল তৈরির পর মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি কিভাবে ঘটেছে তা পুলিশ তদন্ত  করা হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।