শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে বিএনপি নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

যশোরের অভয়নগরে পাওনা টাকা চাওয়ায় মফিজুর মল্লিক নামের এক বিএনপি নেতার উপর হামলা চালিয়ে হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার সাকলে উপজেলার শ্রীধরপুর ইউনিয়ন মথুরাপুর বাজারে এ ঘটনা ঘটে। আহত মফিজুর মল্লিক ওই গ্রামের মৃত গোলাম মল্লিকের ছেলে এবং শ্রীধরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়ন পরিষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মথুরাপুর বাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ইউনিয়ন বিএনপির সভাপতি মনজুর মাষ্টারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, থানা বিএনপির সহ সভাপতি নওয়াব সরদার, ফরহাদ হোসেন, থানা বিএনপির সহ সভাপতি চেয়ারম্যান মাসুদ রানা, ইউনিয়ন বিএনপির সাধানর সম্পাদক মাহামুদ কবির, সাংগঠনিক সম্পাদক জাকির মোল্যা, সিনিয়র সহ সভাপিত শাহাজাহান মল্লিক, সহ সভাপতি হেকমত, যুগ্ম-সাধারণ সম্পাদক রফিক মোড়ল, তৈহিদ মোল্যা, প্রচার সম্পাদক রাসেল শেখ সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।

এব্যাপারে জানতে চাইলে অভয়নগর থানার অফিসার ইনর্চাজ আব্দুল আলীম বলেন, মথুরাপুর গ্রামে মারামারির ঘটনায় একটা এজাহার পেয়েছি। এবিষয়ে তদন্ত পুর্বক ব্যবস্থা  গ্রহন করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।