শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

ফিলিস্তিনে গণ হত্যার প্রতিবাদে অভয়নগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

পশ্চিমা বিশ্বের প্রত্যক্ষ মদদে ফিলিস্তিনের গাজায় চলমান গণ হত্যা ও ভারতী সরকারের মদদে ভারতীয় মুসলিম নির্যাতনের প্রতিবাদে যশোরের অভয়নগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বাদ জুম’আ অভয়নগরের উলামা ও তাওহীদি ছাত্রজনতার ব্যানারে গোহাটা বায়তুস ছালাম জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নওয়াপাড়া রেলওয়ে স্টেশন বাজার থেকে পীরবাড়ি মাদ্রাসা প্রদক্ষিণ করে। মিছিল শেষে নওয়াপাড়া সোহরাব প্লাজার সামনে এক সমাবেশে মিলিত হোন মুসল্লিরা।

নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা তৈয়বুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নওয়াপাড়া পীরবাড়ি শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি রফিকুল ইসলাম হুসাইনি, শংকরপাশা  বাস ষ্ট্রান্ড জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমান, গোহাটা বায়তুস ছালাম জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুজিবুর রহমান, মাকতাবে দীনিয়াত নওয়াপাড়ার পরিচালক হাফেজ মাওলানা মুফতি সুহাইল আহমদ, নওয়াপাড়া বাজার জামে মসজিদের সানি ইমাম হাফেজ মাওলানা শরিফুল ইসলাম, বাশতলা আল আকসা জামে মসজিদের ইমাম মাওলানা শফিকুল ইসলামসহ অন্যান্যরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।