শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে শ্রমিকদের মাঝে নাবিল গ্রুপের ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

যশোরের অভয়নগরে নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে বিভিন্ন ঘাটে কর্মরত দুই হাজার শ্রমিকের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) সকালে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওই ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গণি সরদারের সভাপতিত্বে উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নাবিল গ্রুপের পরিচালক (দক্ষিণ অঞ্চল) কামরুল ইসলাম সিহাব। বিশেষ অতিথি ছিলেন, অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, অভয়নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নূরল ইসলাম বাবুল, নওয়াপাড়া পৌর যুব জামায়াতের সভাপতি মাসুম বিল্লাহ, চিশতি ট্রেড অ্যাণ্ড ট্রান্সপোর্টের মালিক শামস নওরোজ চিশতি, নাবিল গ্রুপ নওয়াপাড়া অফিসের ম্যানেজার নাজমুল হোসেন, সিনিয়র অফিসার আব্দুর রহিম, নাবিল ট্রান্সপোর্টের প্রতিনিধি আশিকুল ইসলাম দিপু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, ছাত্রনেতা আশিকুর রহমান আশিক। নাবিল গ্রুপের নওয়াপাড়া অফিসের ম্যানেজার নাজমুল হাসান জানান নাবিল গ্রুপ সমগ্র বাংলাদেশে ৫০হাজার মানুষের জন্য ঈদের উপহার প্রদান করবে , তার অংশ হিসেবে অভয়নগরে ঘাটে কর্মরত দুই হাজার শ্রমিকের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। জনপ্রতি ৫ কেজি মিনিকেট চাল, এক কেজি চিনিগুড়া চাল, এক কেজি ডাল, এক কেজি আটা, এক কেজি ময়দা, আধা কেজি সরিষার তেল, আধা কেজি সুজি ও খেজুর দেওয়া হয়েছে। নিম্ন আয়ের মানুষের জন্য নাবিল গ্রুপ এ ধরণের উদ্যোগ অব্যাহত রাখবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।