শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

ফিলিস্তিনে হামলা ও মুসলমানদের উপর আগ্রাসনের প্রতিবাদে সাপাহারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

গত ১৮ মার্চ ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি হামলা ও ভারতে মুসলমানদের উপর আগ্রাসনের প্রতিবাদে সাপাহারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার বাদজুম্মা সাপাহার উপজেলা ইত্তেহাদুল ওলামা পরিষদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল মডেল মসজিদ হয়ে জিরো পয়েন্টসহ উপজেলার সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জিরো পয়েন্ট মুক্ত মঞ্চের সামনে   সাপাহার উপজেলা ইত্তেহাদুল ওলামা পরিষদের সভাপতি ইউসূফ আব্দুল্যাহ্ হাবীবির সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বক্তারা গত ১৮ মার্চ ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে ইসরায়েলি সকল ধরণের পণ্য বেচা-কেনা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান। এবং ভারতে মুসলমানদের উপর আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে বিশ্বের সকল মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েল ও ভারতকে বয়কট করার আহ্বান জানানো হয়। এসময় সাপাহার উপজেলা ইত্তেহাদুল ওলামা পরিষদের সকল সদস্যগন, উপজেলা সদরের বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিনসহ ধর্মপ্রাণ মুসল্লিরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।