শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে ফিলিস্তিনে গণহত্যা ও ভারতে মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
সংযম ও পবিত্র মাস মাহে রমজানে ফিলিস্তিনে ইসরাইলি বাহিনী ও ভারতের নাগপুরে মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন টাঙ্গাইলের নাগরপুরের তৌহীদি জনতা।
২১ মার্চ শুক্রবার বাংলাদেশ খেলাফত যুব মজলিশ নাগরপুর শাখার উদ্যোগে জুম্মা বাদ নাগরপুর সরকারি কলেজ জামে মসজিদের সামনে থেকে শুরু হয় এ বিক্ষোভ মিছিল। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ মসজিদের সামনে এসে শেষ হয়।
ইত্তেহাদুল উলামা ওয়াল হুফ্ফাজ নাগরপুর এর সেক্রেটারী মাওলানা আল হেলাল এর পরিচালনায় এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নাগরপুর বাজার জামে মসজিদের খতীব মাওলানা মো.রফিকুল ইসলাম, নাগরপুর বাজার জামে মসজিদ এর পেশ ইমাম মাওলানা মো.রফিকুল ইসলাম আমিনী।
বক্তারা ফিলিস্তিনে ইসরাইলী বাহিনী ও ভারতের মুসলিমদের উপর নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে সকল মুসলিমদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান। বিশ্বের নেতাদের এ নির্মম হত্যা বন্ধের জোড়ালো পদক্ষেপ গ্রহণের আকুল দাবি জানান। প্রয়োজনে মুসলিম বিশ্বের সকল দেশকে সন্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে আহবান জানান বক্তারা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।