শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে পাওনা টাকা চাওয়ায় মারধর করে হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

যশোরের অভয়নগরে পাওনা টাকা চাওয়ায় মারধর করে হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ। আহত মফিজুর মল্লিক (৪০) শ্রীধরপুর ইউনিয়ন মথুরাপুর গ্রামের মৃত গোলাম মল্লিকের ছেলে। ঘটনাটি ঘটেছে গত বুধবার (১৯মার্চ) সকালে মথুরাপুর বাজারে। তিনি ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি বলে জানা যায়। এঘটনায় ইউনিয়ন বিএনপি বৃহস্পতিবার (২০মার্চ) সকালে ইউনিয়ন পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে মথুরাপুর বাজার প্রদক্ষিণ শেষে পরিষদের সামনে ইউনিয়ন বিএনপির সভাপতি মনজুর মাষ্টারের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, থানা বিএনপির সহ সভাপতি নওয়াব সরদার, ফরহাদ হোসেন, থানা বিএনপির সহ সভাপতি ও শ্রীধরপুর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মাসুদ রানা, ৫নং শ্রীধরপুর ইউনিয়ন বিএনপির সাধানর সম্পাদক মাহামুদ কবির, সাংগঠনিক সম্পাদক জাকির মোল্যা, সিনিয়র সহ সভাপিত শাহাজাহান মল্লিক, সহ সভাপতি হেকমত, যুগ্ম-সাধারণ সম্পাদক রফিক মোড়ল, তৈহিদ মোল্যা, প্রচার সম্পাদক রাসেল শেখ। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ। প্রতিবাদ সভা থেকে নেতৃবৃন্দ প্রশাসনের প্রতি আহবান জানান অতি দ্রুত হামলাকারীদের আইনের আওতায় এনে বিচারের মুখমুখি করা হোক ।

এজাহার সূত্রে জানা যায়, মো.সুমন শেখ এর নিকট ৫হাজার টাকা পাবে মফিজুর মল্লিক। গত ১৬মার্চ পাওনা টাকা ফেরত চাইতে গেলে মফিজুর মল্লিকের উপর চড়াও হয় সুমন শেখ। গত বুধবার (১৯ মার্চ) সকালে নিজ বসতবাড়ি থেকে মফিজুর মল্লিক মথুরাপুর বাজারে আসলে পূর্ব-পরিকল্পিত ভাবে মো.আশরাবুর মোল্যা, মো.সুমন, নাজমুল মোল্যা, আতাউর মোল্যা, মো. আজাহার, রফিকুল মোল্যা, বুলবুল গাজী, মো.তারেক, আকবার ফকির, জামান শেখ সহ অজ্ঞাত  ৩ থেকে ৪ জনে মিলে মফিজুর মল্লিকের গতি পথ আটকে দেশীয় অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায়। তাদের এলোপাতাড়ী আঘাতে মফিজুর মল্লিক এর হাত ভেঙ্গে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। এসময় মফিজুর মল্লিকের পকেটে থাকা নগদ ৮৫ হাজার টাকা ও একটি এক লক্ষ পচাত্তর হাজার টাকা মুল্য মানের সোনার চেন নিয়ে নেই। মফিজুর মল্লিকের চিৎকার শুনে আসপাশের লোক আগাইয়া গেলে হামলাকারীরা চলে যায়।

বিষয় অভয়নগর থানার অফিসার ইনর্চাজ আব্দুল  আলীম বলেন, মথুরাপুর গ্রামে মারামারির ঘটনায় একটা এজাহার পেয়েছি। এবিষয়ে তদন্ত পুর্বক পরর্বতী ব্যবস্থা  গ্রহন করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।