শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি’র আহবায়ক এ.জেড.এম বজলুর রহমান জাহেদ এর সভাপতিত্বে বৃহস্পতিবার(২০ মার্চ) বিকেলে আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপি’র জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার মুহম্মদ নওশাদ জমির। স্থানীয় বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব আলহাজ¦ মোঃ কুদরত-ই-খুদা, সদস্য মোঃ মতিয়ার রহমান ও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ আক্তারুজ্জামান আতা’র যৌথ সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড: রীনা পারভীন, জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক এম.এ মজিদ ও এ্যাড: মির্জা নাজমুল ইসলাম কাজল, ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সহ সভাপতি মোঃ ওবায়দুল্লাহ মাসুদ, জেলা মহিলা দলের সভানেত্রী আঞ্জুমানয়ারা মুক্তি ও জেলা ওলামা দলের আহবায়ক আঃ আলীম খাঁন। এছাড়া আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য ও ধামোর ইউপি’র সাবেক চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম দুলাল, ইউনিয়ন বিএনপি’র সভাপতি-সম্পাদক যথাক্রমে মোঃ নিয়াজ আলী, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ জহিরুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম (বিএসসি), মোঃ মনোয়ার হোসেন ও মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ বাবুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ বদিউজ্জামান মানিক ও ছাত্রদলের সদস্য সচিব মোঃ বজলার রহমান সুমন প্রমূখ। ইফতার মাহফিলে বক্তারা রমজানের তাৎপর্য ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তারা বিএনপি’র ভবিষ্যৎ কর্মসূচি নিয়েও মতামত তুলে ধরেন। অনুষ্ঠানটি সুষ্ঠভাবে সম্পন্ন করতে স্থানীয় নেতাকর্মীরা সক্রিয় ভুমিকা রাখেন। বক্তারা আগামী নির্বাচনে দলকে ক্ষমতায় নিতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে নিরলস কাজ করার আহবান জানান। আলোচনা সভা শেষে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এসময় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।