মানিকগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের বিরুদ্ধেমিডিয়া ট্রায়াল ও সাবেক ছাত্রদল নেতা ফজলুল করিম শামীম এর গ্রেতারের প্রতিবাদে জেলা যুবদলের নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করেছে।বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা সারে এগারোটায় মানিকগঞ্জ প্রেসক্লাব সম্মেলন কক্ষে জেলা যুবদল এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মানিকগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন। লিখিত বক্তব্যে বলেন, ট্রাফিক পুলিশ টিআই হামিদ, টিআই আলী আকবর, এটি আই ইশারাত ও সার্জেন্ট রফিক সাবেক ছাত্রদল নেতা শামিমকে হেনস্তা ও উদ্দেশ্য প্রণোদিতভাবে টেনে হিচরে অমানবিকভাবে গ্রেফতার করে মামলা দিয়ে হয়রানি করছেন।
সাবেক ছাত্রদল নেতাকে মুক্তি ও চাঁদাবাজ ট্রাফিক পুলিশের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেবার জোর দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে বলেন ট্রাফিক পুলিশ টিআই হামিদ, টিআই আলী আকবর, এটি আই ইশারাত ও সার্জেন্ট রফিকের বিরুদ্ধে প্রশাসন কোন ব্যবস্থা না নিলে সাংগঠনিক কর্মসূচী দেওয়া হবে।
এসময় জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, যুগ্ম আহবায়ক জিয়াউদ্দিন আহমেদ কবীর,মাসুদ পারভেজ, এ্যাডভোকেট উজ্জল হোসেনসহ জেলা যুবদলের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।