শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি শুরু

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

নওগাঁর রাণীনগরে হতদরিদ্রদের জন্য স্বল্পমূল্যে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ৮টি ইউনিয়নের ১৬টি পয়েন্টে ডিলারের মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির এ চাল বিক্রি শুরু করা হয়।

রাণীনগর বাজারে মামুনুর রশিদ নামে এক ডিলারের দোকানে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কার্ডধারীদের হাতে চাল তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। এ সময় উজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওবায়দুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মর্কতা তারানা আফরিনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

জানা গেছে, উপজেলায় ১৬ জন ডিলারের মাধ্যমে ১৬টি পয়েন্টে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি শুরু হয়েছে। একজন কার্ডধারী ব্যক্তি মাসে একবার ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল পাবেন।

চাল কেনার সময় কার্ডধারী মনোয়ারা নামে এক নারী জানান, খোলা বাজারে মোটা চালের দাম কেজি প্রতি ৫০ টাকার বেশি।  সেখানে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি পেলাম। এতে স্বল্পমূল্যে চাল পেয়ে অনেক উপকৃত হয়েছি।

রাণীনগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওবায়দুল ইসলাম বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার সকল ডিলারকে নিয়ম অনুযায়ী চাল বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। চাল বিতরণে কোন অনিয়মের অভিযোগ পাওয়া গেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।